মেয়ের চক্রান্তে ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ: সংবা...
নিজের ভুলের জন্য খোরশেদ আলম ও সর্বসাধারণের কাছে হাত জোড় করে ক্ষমা চান তিনি। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সর্বসাধারণের কাছে ও খোরশেদ আলম এর কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেন।
মৃত্যুর কথা স্মরণ করে মনাজির খান (৭৬) গফুর মেনশন, এলিফ্যান্ট রোড ,নিউমার্কেট থানার বাসিন্দা বলেন, আপনারা সাংবাদিক ভাই, এই মার্কেটের দোকানদার ভাই, এবং কর্মচারী ভাই আমি চল্লিশ বছর থেকে এই মার্কেটের জুতার ব্যবসা করি, সেই সুবাদে আমার পুত্র খোরশেদ আলম এই মার্কেটে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে এবং দেশের বাইরে থেকে জুতা আমদানি করে নিজের পায়ে দাঁড়িয়েছে, একজন বাবা হিসেবে আমি তার উপরে গর্ববোধ করি।